দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার রহমত মিয়ার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ও শাশুড়িকে মারধর ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। গত ৫ জুন শুক্রবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে বলা হয়, রহমত মিয়ার প্রথম স্ত্রী সাদিয়া ইসলাম ও তার মা আফরোজা বেগম সন্তানকে নিয়ে দেখা করতে গেলে তাঁদের বাড়িতে প্রবেশে বাধা দেওয়া হয় এবং পরে মারধর করা হয়।
সাদিয়া ইসলাম দাবি করেন, ২০২২ সালে রহমত মিয়ার সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পরে রহমত মিয়া অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন এবং এরপর থেকেই তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সন্তানকে দেখার কথা বলে ডেকে নিয়ে পরে শিশুটিকে কেড়ে নেওয়া হয়। পরে সন্তান ফেরত আনতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের লাঠি ও বুট দিয়ে মারধর করা হয়।
অভিযোগ অস্বীকার করে রহমত মিয়া বলেন, তার স্ত্রী ও শাশুড়ি শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে তার মাকে আঘাত করা হয়।
এদিকে স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। পরে তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আহত দুই নারীকে হাসপাতালে আনা হলে সাদিয়া ইসলাম তীব্র আতঙ্ক ও শারীরিক আঘাত নিয়ে চিকিৎসা নেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
মহম্মদপুর থানার ওসি জানান, বিষয়টি পারিবারিক বিরোধ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই